বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বগুড়ায় র‌্যাব-১২ এর পৃথক অভিযানে ক্লুলেস হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

Reporter Name / ৭৯
আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন

ডেক্স রিপোর্ট :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপিএসসি বগুড়ার অভিযানে ক্লুলেস হত্যা মামলার আরও দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় দুটি পৃথক অভিযানে তাদের আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ৩১ আগস্ট রাত থেকে ১ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে বগুড়া জেলার সারিয়াকান্দি থানার গোয়ালবাতান গ্রামে শাহিনুর বেগম (৫০) কে হাত-পা বেঁধে মুখে গামছা ঢুকিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ সরমিলা আক্তার শ্রাবন্তি বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর থেকে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ আসামীদের গ্রেফতারে তৎপরতা চালায়। ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং-এর সহযোগিতায় এবং র‌্যাব-০১ উত্তরা, ঢাকার যৌথ অভিযানে মঙ্গলবার রাতে গাজীপুর টঙ্গীর ময়মনসিংহ রোডে অভিযান চালিয়ে আসামী মোঃ সৈকত (৩০) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বাটন মোবাইল ও দুটি সিম উদ্ধার করা হয়। একই রাতে টঙ্গী পশ্চিম থানাধীন টেনিস কারখানার সামনে থেকে গ্রেফতার করা হয় অপর আসামী মোঃ শিপলু (৩০)-কে। তার কাছ থেকেও একটি বাটন মোবাইল ও একটি সিম উদ্ধার করা হয়।

এর আগে এই হত্যা মামলায় আসামী মোঃ সাফায়েত জামিল শুভ (৩১) এবং মোঃ তুষার আহম্মেদ ওরফে শীলু (২৭) কে গ্রেফতার করেছিল র‌্যাব।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা মামলার আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com