বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী

Reporter Name / ৭১
আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ২:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে রোববার দুপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বণ্যাঢ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সাধারণ সম্পাদক চাদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান।

তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি ও কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমান, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সহ-সভাপতি ও ছাঐড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ, তানোর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম।

তানোর উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক ও কোয়েলা হাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মজিবর রহমান, তানোর উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি সরনজাই দাখিল মাদ্রাসার সুপার, তানোর বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ তানোর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই বছর ” শিক্ষকদের ক্ষমতায়ন: স্থিতিস্থাপকতা জোরদার করা, স্থায়িত্ব গড়ে তোলা ” এর উপর জোর দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জিং সময়ে, শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের জন্য স্থিতিস্থাপকতা, অভিযোজন এবং উদ্ভাবনের আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন। উল্লেখ্য, শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখ বিশ্ব শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com