বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

‎আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Reporter Name / ৭৪
আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

‎
‎
‎ডেক্স রিপোর্ট : সাভারের আশুলিয়ায় অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় অবস্থিত পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
‎কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, প্রায় ৪ হাজার ১০০ শ্রমিক এই কারখানায় কাজ করেন। দুপুর ১২টার দিকে দ্বিতীয় তলা থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। তাৎক্ষণিকভাবে খবর ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ দ্রুত সকল শ্রমিককে নিরাপদে বের করে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর পাওয়া যায় দুপুর ১২টা ১৯ মিনিটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে পরে জিরাবো ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিটসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। জিড়াবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সবুজ ইসলাম জানান, “আমাদের স্টেশন থেকে তিনটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।”এদিকে ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-পরিচালক আলাউদ্দিন বলেন, “বর্তমানে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।” স্থানীয়রা জানান, আগুনের তীব্রতায় আশপাশের এলাকায় ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে আতঙ্কের সৃষ্টি হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com