রাজশাহীর তানোরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসী অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোরে “এলাকাবাসীর এর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে মাদক সম্রাট হিসেবে পরিচিত মোঃ আকরাম আলীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।

জানা গেছে, তানোর পশ্চিমপাড়ার হিন্দুপাড়া মন্দিরের পশ্চিম পাশে বাঁশঝাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপুকুরের মোড়ল মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে এলাকাবাসী ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সম্রাট আকরাম আলীকে হাতেনাতে আটক করেন ফারুক হোসেন (ফকির) সহ রাকিব, সাদ্দাম, সরল, হুমায়ুন, লিটন, জুয়েলসহ স্থানীয় গ্রামবাসী। অভিযানের সময় তার কাছ থেকে হেরোইনের একটি প্যাকেট উদ্ধার করা হয়।

ঘটনার পর স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতিতে আকরাম আলী নিজের অপরাধ স্বীকার করে সকলের সামনে কান ধরে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে মাদক ব্যবসা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

“মাদকমুক্ত সমাজ গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাদকবিরোধী লড়াইয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ভবিষ্যতে এ বিষয়ে গোটা তানোর উপজেলায় মানববন্ধনসহ আরও কার্যক্রম হাতে নেওয়া হবে।”

“যদি কেউ মাদকের সঙ্গে জড়িত থাকে, তাহলে দয়া করে প্রশাসনকে জানান। আমরা আইন ও সমাজের সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেব।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সকলে মাদকবিরোধী অভিযানে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের অঙ্গীকার করেছেন।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 79 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 151 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 97 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481