বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহী-১ আসনে ধানের শীষের বিজয়েতানোরে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি নেতা হযরত ও হেনা চেয়ারম্যান

Reporter Name / ৭৭
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ২:৩৮ পূর্বাহ্ন


স্টাফ রিপোর্টার: রাজশাহী -১ (তানোর-গোদাগড়ী) আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে মাঠ চষে বেড়াচ্ছেন তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার ও বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে সম্ভাব্য প্রার্থী বিবেচনা করে তারা মাঠে নেমেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে তানোর উপজেলার কলমা ইউপিতে হযরত আলী মাস্টার ও বাধাইড় ইউপিতে কামরুজ্জামান হেনা মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা নিয়মিত প্রতিদিন পর্যায়ক্রমে ইউনিয়নের সাধারণ জনগণের কাছে তারেক রহমানের এই বার্তা ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন তিনি এবং যুব সমাজের মাঝে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় এবং ৩১ দফা বাস্তবায়ন সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা মনোযোগ দিয়ে তারা শুনছেন এবং বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন।

এই কর্মসুচি প্রসঙ্গে হযরত আলী মাস্টার বলেন, তারেক রহমানের ঘোষিত এই লিফলেট বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গর্ব করে বলতে পারছি আমি বিএনপির একজন কর্মী। কারণ তিনি জানেন, সবার আগে দেশ এবং দেশের মানুষ। তিনি আরও বলেন, তারেক রহমান অনেক আগেই মানবিক বাংলাদেশ গঠনের জন্য ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ঘোষণা করেছেন। তাঁর ঘোষিত এই কর্মসূচি ছিল মানবিক, গণতান্ত্রিক ও গণঅধিকারভিত্তিক রাজনীতির পথে আরও এক দৃঢ় পদক্ষেপ। তিনি বলেন, তারেক রহমান বলেছেন ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে এবার। তাই সকলকে সতর্ক ও ধৈর্য্য ধারণ করতে হবে। সাধারণ মানুষের মন জয় করাই হবে বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য ও উদ্দেশ্য।

হেনা চেয়ারম্যান বলেন, এলাকার মানুষের মাঝে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মানুষ অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে। কাজেই মানুষের এই প্রত্যাশার কাছে দলের ও নিজের অবস্থান তুলে ধরতে হবে। তিনি আশা প্রকাশ করেন, দল যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সুফল বয়ে আনবে। তারা আশাবাদি বিএনপি এবারো অপ্রতিদন্দী নেতৃত্ব প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবার থেকেই মনোনয়ন দিবেন, কারণ এই অঞ্চলে বিএনপির রাজনীতিতে ব্যারিস্টার পরিবারের কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com