বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন। স্থানীয় সরকার উপপরিচালক জাকিউল ইসলাম

Reporter Name / ৮৬
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান তানোর পৌরসভা, মুণ্ডুমালা পৌরসভা এবং একাধিক ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, রাজশাহী বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. জাকিউল ইসলাম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১২টার দিকে তিনি তানোর পৌরসভা, বাধাইড় ইউনিয়ন, সরনজাই ইউনিয়ন, কামারগাঁ ইউনিয়ন পরিষদ ও মুন্ডুমালা পৌরসভা পরিদর্শন করেন। স্থানীয় সরকার উপপরিচালক জাকিউল ইসলাম তানোরে পৌঁছলে প্রথমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তানোর উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান এবং তানোরের নবাগত সহকারী কমিশনার ভূমি শিব শঙ্কর বসাক। ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে কামারগা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান সুফি কামাল মিন্টু ফুলেল শুভেচ্ছা জানান উপপরিচালক মো. জাকিউল ইসলামকে। এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, গ্রাম আদালতের সমন্বয়কারী আরিফ, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশবৃন্দ। পরিদর্শনের সময় উপপরিচালক ইউনিয়ন পরিষদের চলমান কার্যক্রম, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্যাক্স আদায়, রেজিস্টার খাতা ও নথিপত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন। সকল তথ্য সঠিক ও সুশৃঙ্খলভাবে সংরক্ষিত দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়নের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, “ইউনিয়ন পরিষদ জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান। সেবা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত নথি হালনাগাদ ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে উপপরিচালক পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল মিন্টু ও ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রুবেল-এর দক্ষতার প্রশংসা করেন। এ সময় কামারগাঁ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশবৃন্দ উপপরিচালক মো. জাকিউল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com