সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

সাঘাটায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

Reporter Name / ৮১
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ২:১৮ পূর্বাহ্ন

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে সাপের কামড়ে রফিকুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কচুয়া ইউনিয়নের পশ্চিম কচুয়া গ্রামের মৃত আইজল সরকারের ছেলে রফিকুল ইসলাম নিজের জমিতে কীটনাশক ছিটাচ্ছিলেন। এ সময় জমির একপাশে গর্ত পূরণ করার সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়।

সাপে কামড় দেওয়ার পর তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। পরে রাতেই তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

রফিকুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি ছিলেন শান্ত-স্বভাব ও পরিশ্রমী একজন মানুষ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সাপের কামড়ের পর তাৎক্ষণিকভাবে চিকিৎসা না পাওয়ায় অনেক সময় এমন দুর্ঘটনা ঘটে থাকে।

উল্লেখ্য, বর্ষা শেষে জমিতে কাজ করতে গিয়ে সাপের কামড়ের এমন ঘটনা প্রায়ই ঘটছে। তাই কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host