বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

নিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত

Reporter Name / ৭৪
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১:০২ অপরাহ্ন


নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে ‘ভাইফোঁটা’ অনুষ্ঠান পালিত হয়েছে। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এটা পালন করা হয়।
রশিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বীপক চন্দ্র জানান, পুরাণে উল্লেখ আছে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তাঁর ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পূজা করেন। পুণ্য প্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পূজার ফলে ভাই যমের অমরত্ব লাভের চেতনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তা পালন করেন। বোনেরা এ দিন পালনের জন্য স্বামীর বাড়ি থেকে ভাইয়ের বাড়িতে আসেন। বোনেরা মিঠাই-মিষ্টান্নসহ ভালো খাবার তৈরি করেন। ভাইয়েরা বোনের ফোঁটা নিয়ে উপহার দেন বোনেরাও সাধ্যমত উপহার দেন।
ভাবিচা গ্রামের গৃহিণী ডেলা সরকার জানান, ভাইকে বিপদ-আপদ থেকে রক্ষা করতে এদিন উপবাস থেকে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয়। বাম হাতের কড়ে অথবা অনামিকা আঙুল দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয়।
শিক্ষার্থী পৃথা প্রামানিক জানান, আজকে সকালে উপবাস থেকে আমার ভাইকে ফোঁটা দিয়েছি। ভাইয়ের মঙ্গল কামনা করে আশীর্বাদ করেছি।
আরেক গৃহিণী বেবি রানী জানান, আমার ভাই এবছর চাকরির জন্য দূরে থাকায় আসতে পারেনি। তাই ভাইফোঁটা দিতে পারিনি। মনটা খুব খারাপ লাগছে। তবুও দূর থেকেই ভাইকে আশীর্বাদ করেছি।
একই গ্রামের বাসিন্দা দ্বীপ বৈরাগী বলেন, ভাইফোঁটা শুধু পারিবারিক গণ্ডীর মধ্যেই নয়, এ উৎসবের মধ্য দিয়ে জাতিধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com