বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে পাঁচন্দর ইউপি বিএনপির কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন ও অফিস উদ্বোধন

Reporter Name / ৬৩
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:: রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউপির নির্বাচনী সকল কেন্দ্র (সেন্টার) কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত ৬ টি স্থানে পৃথক পৃথক ভাবে সেন্টার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।পাঁচন্দর ইউপির ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বনকেশর, ইলামদহি, দুবইল, কৃষ্ণপুর, কোচুয়া ও মোহাম্মদপুরে পৃথক পৃথক ভাবে সেন্টার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচান্দর ইউপি বিএনপির সভাপতি ও সহকারী অধ্যাপক মুজিবুর রহমান। ওয়ার্ড বিএনপির সম্পাদকদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান।তানোর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক (অবঃ) নুরুল ইসলাম, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, সরনজাই ডিগ্রী কলেজ অধ্যক্ষ ইমারত আলী,পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফিরোজ কবির, তৌহিদুর ইসলাম রেজা, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অরণ্য কুসুম।উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, পাঁচন্দর ইউপির যুবদল সভাপতি লুৎফর রহমান,সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন ও মামুন প্রমুখ। এছাড়াও তানোর উপজেলা ও মুন্ডুমালা পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে একইদিন পাঁচন্দর ইউপির ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। অন্যদিকে মোহাম্মদপুর গ্রামবাসির উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com