পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

স্নিগ্ধা খন্দকার,স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাতসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় জেলা ইউনিটের নেতৃবৃন্দ, সিভিল সার্জনসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা। পরে তাঁরা পর্যায়ক্রমে স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের বধ্যভূমি চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় দফায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, পুলিশ সুপার রবিউল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শায়খুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা।এ ছাড়াও দিবসটি উপলক্ষে সুবিধাজনক সময়ে জেলার মসজিদ, মন্দির ও গির্জায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

  • Related Posts

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    জনতার সময় ডেক্স :বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সম্পাদক পদে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 79 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 151 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 97 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481