তানোর উপজেলায় এক রাতে দুই কৃষকের খড়ের পালায় আগুন! আতঙ্ক

স্টাফ রিপোর্টার সারোয়ার হোসেন : রাজশাহীর তানোর পৌর সদরের সিন্দুকাই গ্রামে একরাতে দুই কৃষকের খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথমে তাবি ও পরে মোস্তফা নামের কৃষকের খড়ের পালায় আগুন দেয়ার ঘটনা ঘটে। এর আগে বুধবার দিবাগ রাতে পৌর সদর ধানতৈড় ও চাপড়া গ্রামের দুই কৃষকের খড়ের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা। পরপর দুই রাতে চার কৃষকের খড়ের পালায় আগুন দেয়ার ঘটনায় কৃষকদের মাঝে ব্যাপক আতঙ ছড়িয়ে পড়েছে। খড়ের পালায় আগুনের ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে অন্য কৃষকরা। কারন খড়ের বাজার মূল্য চড়া। একারনে পরিকল্পিত ভাবে খড়ের পালায় একের পর এক আগুন দেয়া হচ্ছে বলে মনে করেন কৃষকরা। ফলে পাড়া মহল্লায় রাতে পুলিশ টহল জোরদারের দাবি তুলেছেন কৃষকরা।জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পৌর সদর সিন্দুকাই গ্রামের কৃষক তাবির খড়ের পালায় প্রথমে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখা দেখে কৃষক তাবিসহ প্রতিবেশী ও গ্রামের লোকজন পানি ছিটিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই খড়ের পালা পুড়ে যায়। এরপরেই ওই গ্রামের মোস্তফা নামের আরেক কৃষকের খড়ের পালায় আগুন দেয়া হয়। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও গ্রামবাসী নিয়ন্ত্রণ করেন। কিন্তু তার আগেই পুড়ে ছাই হয়ে পড়ে।ক্ষতিগ্রস্ত কৃষক সহ গ্রামবাসী জানায়, এসব পরিকল্পিত ঘটনা। তাবির খড়ের পালার আগুন নিয়ন্ত্রণে আসতে না আসতে মোস্তফার খড়ের পালায় আগুন দেয়া হচ্ছে। আগুনের ঘটনায় আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছি। শীতের রাত গ্রামের লোকজন একটু আগেই ঘুমিয়ে যায়। কারন ফজরের আজানের পরপরেই ঘুম থেকে উঠে কাজে নেমে পড়ে। এসুযোগে আগুন দেয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলেও খড় শুধু জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। গো খাদ্য হিসেবে কোন ভাবেই ব্যবহার হবে না। কৃষক তাবির ৭ বিঘা জমির খড়ের পালা ছিল। আর মোস্তফার সাড়ে তিন বিঘা থেকে চার বিঘা জমির খড়ের পালা ছিল। দুই কৃষকের প্রায় ৭৫ থেকে ৮০ হাজার টাকার ক্ষতি হবে বলে ধারণা।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুজ্জামান জানান, আগুন দেয়ার ঘটনায় কেউ অভিযোগ করছে না। কারা আগুন দিচ্ছে সে ব্যাপারেও কিছুই জানতে পারছেনা ক্ষতিগ্রস্ত কৃষকরা। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 79 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 151 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 97 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481