তানোরে ফসলি জমির মাটি কেটে বহন ও বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

এম মোস্তাফিজুর রহমান: রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপির মিশনপাড়া গ্রামে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কেটে বহন ও বিক্রির অপরাধে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ভেকু ও ট্রাক্টোরের মালিকসহ চালকরা পালিয়ে যায়।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে তানোর সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক অভিযান চালিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মিমন পাড়া গ্রামের জৈনক জমির মালিক বাবুকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে অনুমতি ব্যতিত ভবিষ্যতে আর মাটি কাটবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে গোদাগাড়ী উপজেলা জৈনক ব্যক্তি ভেকু মেশিন ও ট্রাক্টোর এনে বাধাইড় ইউপির বিভিন্ন এলাকায় রাতের আঁধারে জমির মাটি কেটে বহন ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তানোর সহকারী কমিশনার ভূমি শিব সংকর বসাক ঘটনাস্থলে গিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 79 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 151 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 97 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481