বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে ধানের শীষের প্রার্থী শরীফ উদ্দিন মনোনয়ন ফরম জমা

Reporter Name / ৯৫
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৫:২৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন তানোরে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। রবিবার বিকেল ৩টার দিকে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান এর কাছে ফরম জমা দেন তিনি।মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় প্রার্থী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আগামী নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। বিজয়ী করতে হলে দলকে ঐক্যবদ্ধ করতে হবে এবং নির্বাচনী আচরণ বিধি মেনে কাজ করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের শক্তিশালী করতে হবে এবং সব ভুলে দেশ ও দলের স্বার্থে এক হতে হবে।”শরীফ উদ্দিন তার দিনব্যাপী মনোনয়ন ফরম জমা দেওয়ার কর্মসূচিতে গোদাগাড়ী ও তানোর উপজেলার রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়েও উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী, ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ফরম যাচাই-বাছাই হবে। আপিলের শেষ তারিখ ১১ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com