শিবগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতির দাবীতে সাংবাদিক সম্মেলন

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বাভাবিক মৃত্যুতে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার অভিযোগ ও সুষ্ঠু তদন্তের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে কয়েকটি ভুক্তভোগী পরিবার। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভুক্তভোগী আলমগীর, সিজানুর, গাজলু ও দেলোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে আমাদের আতœীয় আব্দুস সামাদ হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে। কিন্তু পূর্বে তাদের সাথে জমজিমা সংক্রান্ত জের থাকায় প্রতিপক্ষকে হয়রানি ও ফাঁসানোর উদ্দেশ্যে সেই স্বাভাবিক মৃত্যুতে ২ মাস পরে ২৫ নভেম্বর ২০২৫ তারিখ ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে নিহতের স্ত্রী। মামলার তদন্তে স্পষ্ট কোর প্রমাণ না পেয়ে আজ ৫ জানুয়ারি পোস্ট মর্টেমের উদ্দেশ্যে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। এসময় তারা পোস্ট মর্টেমের সুষ্ঠু রিপোর্ট প্রদান সহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপরাধ আসামীদের মুক্তির জন্য সংশ্লিষ্ট সকলের নিকট জোর দাবী জানান তারা। সম্মেলনে তারা উল্লেখ করে, নিহত আব্দুস সামাদ সকাল বেলা রাস্তায় চলার পথে হঠাত হৃদ রোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে গেলে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ভ্যান গাড়িতে উঠিয়ে দেয়। এমন একটি স্বচ্ছ ঘটনাকে হত্যা দাবী করে প্রতিপক্ষকে ফাঁসানোর প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ আসামীদের মুক্তির দাবী ও একজন মৃত ব্যক্তিকে ব্যবহার করে প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টাকারীদের শাস্তিও দাবী করে তারা। এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মো: কবির হোসেন জানান, স্থানীয়দের অনেকেই বলছেন, নিহত ব্যক্তি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, আবার বাদী বলছে হত্যা। এমন ধুম্রজাল থাকায় আমরা কোন আসামী গ্রেফতার করিনি, পোস্ট মর্টেম রিপোর্ট পেলে সে অনুযায়ী আমারা পরবর্তী ব্যবস্থা নিব।






  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 79 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 151 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 97 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481