বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

নরসিংদীর মাধবদীতে ছোট ২ ভাই এর আঘাতে মাদকাসক্ত রমজান আলী নিহত

Reporter Name / ১০৮
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর মাধবদীতে মাদক থেকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে ছোট দুই ভাইয়ের করা আঘাতে প্রাণ গেল মাদকাসক্ত বড় ভাই রমজান আলীর । ৪ জানুয়ারী ২০২৬ ইং রবিবার দিবাগত রাতে নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়ন এর পুরানচরে এই ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৩৬) একই গ্রামের মুসা মিয়ার ছেলে ও পুরানচর গ্রামের বাসিন্দা।যানা যায় নিহত রমজান আলী মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই এসব পরিহার করার জন্য পারিবারিক ভাবে বাধা নিষেধ দেয়া হলেও কোন কাজে আসেনি। এলাকা মানুষের নানা ধরনের খারাপ মন্তব্যের কারণে ছোট দুই ভাই ও পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় গত রবিবার রাতে ঘরের ভেতরে এই বিষয়টি নিয়ে পরিবারের দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেন এর সাথে কথা কাটাকাটি একপর্যায়ে ঝগড়ায় জড়ায়ে যায় মাদকাসক্ত রমজান আলী। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট দুই ভাইয়ের লাঠির আঘাতে আহত হয় বড় ভাই রমজান আলী। এতে মাদকাসক্ত রমজান আলী গুরুতর আহত হলে প্রতিবেশী ও স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন,রমজান আলী চারটি কন্যাসন্তানের জনক। তার ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। মাদকাসক্ত রমজান আলীকে পূর্বে তার পিতা মুসা মিয়া প্রশাসনের হাতে তুলে দেওয়ার পর ও মাদক সেবন থেকে মুক্ত করতে পারেননি।মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন,ঘটনার অদ্য ৫/১/২৬ ইং সোমবার খবর পাওয়ার পর এলাকা পরিদর্শনসহ মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রমজান আলী মাদকাসক্ত হওয়ায় তার ভাইদের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষ বিস্তারিত বলা যাবে। বর্তমানে মাধবদী থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো । নওগাঁ সুলতানপুরে ওমেগা গ্যাস সিলিন্ডার ডিলার শুভ এন্ড ব্রাদার্সকে ১ লক্ষ টাকা জরিমানা উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁয় সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রি এবং বিক্রয় রশিদ না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে শহরের সুলতানপুর এলাকায় অবস্থিত শুভ অ্যান্ড বাদ্রার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।  অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।  নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দাম নিয়ে মুনাফা অর্জন করছে। এমন অভিযোগে গত তিনদিন থেকে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিকেলে শহরের সুলতানপুর এলাকায় ওমেরা গ্যাস সিলিন্ডার ডিলার শুভ অ্যান্ড বাদ্রার্স ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি যে-সব গ্যাস সিলিন্ডার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলেন তার কোনো রশিদ দেখাতে পারেননি। এছাড়া দামও বেশি নেওয়া হচ্ছিল। এই অপরাধে সেই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com