তানোরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার ১

সারোয়ার হোসেন তানোর(রাজশাহী): রাজশাহীর তানোরে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষনের ঘটনায় ১জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ধর্ষকের নাম জসিমুদ্দীন প্রামানিক (৬৪)। তিনি কলমা ইউপির হিরানন্দপুর গ্রামের মৃত হানু প্রামনিকের পুত্র। এঘটনায় ওই প্রতিবন্ধীর ভাতিজা বাদি হয়ে ১ জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, কলমা ইউপি একটি গ্রামের জৈনক মৃত ব্যক্তির বুদ্ধি প্রতিবন্ধী নারী এতিম (পিতা মাতা মৃত) কন্যা (৩৭) বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী জসিমুদ্দীন দীর্ঘদিন ধরে কু-নজর ও কু-প্রস্তাব দিয়ে আসছিলো।

গত ২২ মে /২০২৪ ইং তারিখে রাত সোয়া ৯ টার দিকে ওই প্রতিবন্ধীর ঘরে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে এবং ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে চলে যায়। ভয়ে বিষয়টি কাউকে জানাননি ওই বুদ্ধি প্রতিবন্ধী। গত ২৯ মে বুধবার রাত ৯টার দিকে ধর্ষক বাড়িতে ঢুকে ওই প্রতিবন্ধীকে আবারো ধর্ষনের চেষ্টা করেন।

এসময় ওই বুদ্ধি প্রতিবন্ধী ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে ধর্ষককে ওই বাড়িতেই আটক করে ৯৯৯ নম্বরে ফোন করেন। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষকসহ ওই প্রতিবন্ধীকে থানায় নিয়ে আসেন। ওই প্রতিবন্ধী পুলিশকে জানান ১ সপ্তাহ আগে তাকে ধর্ষন করে আবারো বাড়িতে এসে ধর্ষনের চেষ্টা করেন জসিমুদ্দীন প্রামানিক।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এঘটনায় ভিক্টিমের ভাতিজা বাদি হয়ে ১জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ধর্ষককে আদালতের মাধ্যমে জের হাজতে এবং ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 89 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 101 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 156 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 115 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 103 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481