বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় তানোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৭৭
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১:০২ অপরাহ্ন

 জনতার সময় ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর তানোর উপজেলা, তানোর পৌরসভা,মুন্ডমালা পৌর বিএনপি অঙ্গ ও সহযোগ সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিন। তিনি দোয়া মাহফিলে বেগম জিয়ার জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্বাধায়নে ছিলেন,রাজশাহী জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য তানোর পৌর সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,সহকারী এর্টনী জেনারেল ব্যারিষ্টার শফিকুল হক মিলন,রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল ইসলাম সমাপ্ত,  ও তানোর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান, আপসহীন নেতৃত্ব এবং দেশের জন্য তার ত্যাগের কথা স্মরণ করেন। দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।এর আগে সকাল হতে দুপুর পর্যন্ত তানোর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার  হাফেজদের নিয়ে খতমে  কোরআন পাঠ করান।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তানোর উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আমিনুল ইসলাম। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায়। অনুষ্ঠানে উপস্থিত সকলে বেগম জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার আদর্শ অনুসরণ করে গণতন্ত্রের লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।এ ধরনের দোয়া মাহফিল দেশের বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে চলমান রয়েছে, যা মরহুমা নেত্রীর প্রতি দলীয় নেতাকর্মীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com