বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহীতে ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ১৪৮
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। অভিযানে মোট ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।আরএমপি সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম জুয়েল-এর নেতৃত্বে ডিবির একটি দল কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে চারখোটা লাইনপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত মো. তুষার হোসেন (২৮) কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তুষারের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি মাদক মামলা চলমান রয়েছে। অন্যদিকে, একই দিন দিবাগত রাত পৌণে ১টার দিকে ডিবির অপর একটি দল বোয়ালিয়া থানার স্বচ্ছ টাওয়ার এলাকায় দায়িত্ব পালনকালে খরবোনা হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে নুর আলী (২৮) কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী রাজিব (২৮) কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত নুর আলীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় চারটি এবং পলাতক রাজিবের বিরুদ্ধে দুইটি মামলা চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবা রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com