সমর্থকরা আটকে রাখলেন প্রার্থীকে, ভিডিও কলে প্রার্থিতা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার :-দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক। প্রাথমিক বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হয়। পরে আপিলে প্রার্থিতা ফিরে পান। মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ফলে সুলতানুল ইসলাম তারেকের কর্মী সমর্থকরা সকাল থেকে তার পদ্মা আবাসিকের বাড়িতে অবস্থান নেন। সুলতানুল ইসলাম তারেক যাতে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন, সেজন্য তাকে বাড়িতে ঘিরে রাখেন তার সমর্থকরা।বেলা ১১টা থেকে কর্মী সমর্থকদের ঘেরাওয়ের মধ্যে ছিলেন সুলতানুল ইসলাম। বিকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দিকে যাওয়ার জন্য বের হলে তাকে আটকে দেন সমর্থকরা। সময় পেরিয়ে যেতে থাকায় শেষ পর্যন্ত ছোট ভাই সাইফুল ইসলামের মাধ্যমে মনোনয়ন প্রত্যাহারের আবেদন পাঠান। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেন ভিডিও কলে। এসময় তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের কথা জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারকে।সুলতানুল ইসলাম তারেক বলেন, দলের চেয়ারম্যানের নির্দেশে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। যারা তাকে এতোদিন সমর্থন দিয়েন, তারা পাশে থাকবেন বলে প্রত্যাশা করেন তিনি। বলেন, কর্মী সমর্থকরা ক্ষুব্ধ হলেও দলের সিদ্ধান্ত মেনে তিনি নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ালেন।

Write to দৈনিক কলম যোদ্ধা নিউজ রুম ১20 minutes agoLearn MoreSponsored

  • Related Posts

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    জনতার সময় ডেক্স :বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সম্পাদক পদে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের…

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 79 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 151 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 97 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481