বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

গোদাগাড়ীতে নির্বাচনী প্রচারে অসুস্থ হয়ে সাংবাদিক সেলিম সানোয়ার পলাশের মৃত্যু

Reporter Name / ১২১
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নির্বাচনী প্রচার কার্যক্রম চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে সাংবাদিক ও শিক্ষক মো. সেলিম সানোয়ার পলাশ (৫২) ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের বরাতে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তিনি গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। প্রচার চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাঁকে চিকিৎসার জন্য প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মো. সেলিম সানোয়ার পলাশ গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন দৈনিক দিনকাল পত্রিকার গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার প্রেমতলী প্রতিনিধি হিসেবেও কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি হরিণবিস্কা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। সাংবাদিক সংগঠনগুলোতেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ সাংবাদিক সংস্থার গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছিলেন।শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে পিরিজপুর হাই স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেলিম সানোয়ার পলাশের আকস্মিক মৃত্যুতে গোদাগাড়ী উপজেলায় সাংবাদিক সমাজ, রাজনৈতিক অঙ্গন ও শিক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠন পৃথক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com