বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

ভাতা নয়, কাজ দিয়ে দেশ বেকারমুক্ত করা হবে : জামায়াত আমির

Reporter Name / ১৮৫
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১:১৮ অপরাহ্ন

জনতার সময় ডেক্স :বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, কাউকে ভাতার লোভ দেখিয়ে ভোট চাইব না, কাজ দিয়ে দেশকে বেকারমুক্ত করার প্রতিশ্রুতি দিতে চাই। জামায়াত ক্ষমতায় গেলে আমরা বেকার যুবক-যুবতীদের কাজের ব্যবস্থা করে দেবো।শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা: শফিকুর রহমান বলেন, কৃষিকে আর পুরান ধাঁচে চালানো হবে না। এখানে আধুনিকায়ন করে, আধুনিক লজিস্টিক সরবরাহ করে ন্যায্যমূল্যে তা কৃষকের হাতে তুলে দিয়ে আমরা এই কৃষি উৎপাদন বাড়িয়ে তুলবতিনি বলেন, কৃষিপণ্য উৎপাদন করার পরে বাজারে তা সঠিক মূল্যে পাওয়া যায় না। সংরক্ষণের অভাবে অনেক সময় উৎপাদিত ফসল ধ্বংস হয়ে যায়। এসব সমস্যা সমাধানের মাধ্যমে ফসলের ন্যায্যমূল্য দেয়া হবে। আমরা আপনাদের কথা দিচ্ছি, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।ফসল ও সবজির সংরক্ষণও নিশ্চিত করা হবে বলে জানান তিনি। জায়গায় জায়গায় ফসল ও সবজির সংরক্ষণাগার গড়ে তোলা হবে বলেও প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান।চব্বিশের গণঅভ্যুত্থানের মর্যদা দিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘হ্যাঁ জয়যুক্ত না হলে রংপুরে মেধাবী শিক্ষার্থী আবু সাঈদের রক্তের সাথে আমাদের বৈঈমানি করা হবে। আবু সাঈদরা বুক পেতে দিয়েছিল স্বৈরাচার হটানোর জন্য।’তিনি বলেন, ‘জামায়াত নির্বাচিত হলে সুযোগ পাব পাঁচ বছরের জন্য। পাঁচ বছর আমরা এই দেশের জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলব।’শফিকুর রহমান বলেন, ‘আমরা ওই বাংলাদেশ গড়তে চাই, যেখানে বিচার অর্থের বিনিময়ে কেনা যায় না, যেখানে ধনী-গরিব-শিক্ষিত সবার জন্য অধিকার সমান হবে। ওই বাংলাদেশ আমরা চাই, যেখানে ধর্মে ধর্মে আর কোনো সংঘাত হবে না।’গাইবান্ধা জেলার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির আরো বলেন, একটি ইপিজেড নির্মাণ, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বালাশীঘাট ঘাট থেকে বাহাদুররা বাদ ঘাটের জন্য টানেল নির্মাণ, প্রত্যক উপজেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য চিকিৎসা কেন্দ্রগুলো আধুনিকীকরণ, রাজধানীর মতো শিক্ষার মান বাড়াতে উন্নত শিক্ষা পদক্ষেপ গ্রহণ, চরাঞ্চলের উৎপাদিত ফসল সংরক্ষন করে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।জনসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী -সাদুল্লাপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জাগপা সহ-সভাপতি রাশেদ প্রধান, এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েল, শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি সিগবাতুল শিগবা, পাঁচ আসনের মনোনীত প্রার্থীস স্থানীয় নেতৃবৃন্দ।জনসভা শেষে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর আমির গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন। এসময় তিনি তাদের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com