পতিত জমিতে বড়ই ফলের আবাদ, সফল কৃষি উদ্যোক্তা রুবেল খাঁন

সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মো: রাহাদ খাঁন রুবেল নামের এক ব্যক্তি বিভিন্ন উন্নত জাতের বড়ই চাষ করে ব্যাপক সফলতা লাভ করেছেন। তিনি এলাকার অন্য কৃষকদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন তার এই সফলতা দেখে এলাকার অনেকেই তার মতো করে বড়ই বাগন গড়ে তোলার স্বপ্ন দেখছেন। নওগাঁ ইউনিয়নের সান্তান গ্রামে আলীম হোসেনের  নিজস্ব বিশ বিঘা জমির সঙ্গে সংলগ্ন আরও ৫ বিঘা জমি লিজ নিয়ে মোট ২৫ বিঘা জমিতে বড়ই বাগান গড়ে তুলেছেন। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ এবং সহযোগিতায় এখন থেকে ৭ মাস আগে তিনি বড়ই গাছ রোপণ করেন তিনি। জমিতে উন্নত জাতের বলসুন্দরী, থাইকুল, আপেল কুল এবং কাশ্মীরি জাতের মোট ১ হাজার ২০০শটি গাছ রোপণ করেন।জমি তৈরি, চারা ক্রয়, রোপণ, পরিচর্যা এবং বড়ই উত্তোলন পর্যন্ত তার মোট খরচ ধরা হয়েছে ২ লাখ টাকা।এ বছর প্রথম তার বাগানের গাছসমূহে বড়ই ধরেছে। গাছে গাছে এখন ব্যাপক সংখ্যক বড়ই শোভা পাচ্ছে।বড়ইগুলো আকারে যেমন বড় তেমনই খেতেও সুমিষ্ট হয়েছে। কৃষক রাহাদ খাঁন রুবেল বর্তমান বাজার অনুযায়ী প্রত্যাশা করছেন তিনি প্রথম বছরই প্রায় ৪ লাখ টাকার বড়ই বিক্রি করতে সক্ষম হবেন।সেই হিসেবে প্রথম বছরই তিনি জমি থেকে খরচ বাদ দিয়ে প্রায় ৫ লাখ টাকা লাভ করবেন, যা অন্য কোনো ফসল থেকে কখনো সম্ভব নয়।পরবর্তী বছরগুলোতে গাছ আরও পরিপক্ব হলে রড়ইয়ের উৎপাদন আরও বাড়বে। এতে আরও বেশি আর্থিক লাভ আসবে। স্থানীয় পার্শ্ববর্তী আগ্রহী অনেক কৃষক রাহাদ খাঁন রুবেলের  সঙ্গে যেগাযোগ করতে শুরু করেছেন। এমনকি কৃষি বিভাগের সঙ্গে ওইসব আগ্রহী কৃষক যোগাযোগ করছেন পরামর্শ নিয়ে নিজেদের জমিতে বাগান সৃজন করতে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা বলেন, অত্যন্ত লাভজনক হওয়ায় তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় উন্নত জাতের বড়ই চাষ শুরু হয়েছে। কৃষকদের মধ্যে অনেক বেশি আগ্রহ দেখা যাচ্ছে।যার ফলে এ বছর ৩৫০ হেক্টর জমিতে উন্নত জাতের বড়ই চাষ হয়েছে। তারই ধারাবাহিকতায় রাহাদ খাঁন রুবেল  একটি বড়ই বাগান গড়ে তুলে অত্যন্ত সফলতা অর্জন করেছেন। তিনি বলেন, যারা এমন উন্নতজাতের বড়ই বাগান গড়ে তুলবেন কৃষি বিভাগ তাদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

  • Related Posts

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    জনতার সময় ডেক্স :বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সম্পাদক পদে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের…

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 79 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481