এবার ভোট হবে পরিবর্তনের পক্ষে, সৎ নেতৃত্বের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে রায় দেওয়ার নির্বাচন- ডাঃ রেজাউল করিম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদকঃ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিতে রাঙ্গুনিয়ার মরিয়মনগরে দিনভর গণসংযোগ চালিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা করেন। গণসংযোগকালে ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “এই নির্বাচন রাঙ্গুনিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার ভোট হবে পরিবর্তনের পক্ষে, সৎ নেতৃত্বের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে রায় দেওয়ার নির্বাচন।” ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভোটেই নির্ধারিত হবে আগামী দিনের রাঙ্গুনিয়া কেমন হবে। যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে সংসদে আমি রাঙ্গুনিয়ার মানুষের অধিকার আদায়ের জন্য নির্ভীক কণ্ঠে কথা বলবো।” তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি-এই এলাকার উন্নয়ন হবে, কিন্তু তা হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে। জনগণের ভোটের আমানতের অপব্যবহার কখনো করা হবে না।” নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, “নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান কর্মসূচি।” ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “আমি ভোট চাই ক্ষমতার জন্য নয়, ভোট চাই জনগণের সেবা করার সুযোগ হিসেবে। এই নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক হবে ন্যায়, সততা ও পরিবর্তনের প্রতীক।” শেষে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোট দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে অবস্থান নিন।” মরিয়মনগরের বিভিন্ন এলাকায় গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেক ভোটার তার নির্বাচনী অঙ্গীকারের প্রতি আস্থা প্রকাশ করেন এবং ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আশ্বাস দেন। ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়া মরিয়মনগরে নির্বাচনী গণসংযোগে করছেন দাঁড়িপাল্লার প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম।

  • Related Posts

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    জনতার সময় ডেক্স :বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সম্পাদক পদে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের…

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 81 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 152 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 100 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481