সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

বিধি লঙ্ঘন করে মতিহারে ইমারত নির্মাণ,কাজ বন্ধের নোটিশ আরডিএ’র

Reporter Name / ৯০
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ন

পাভেল ইসলাম মিমুল,নিজস্ব প্রতিবেদক: ইমারত বিধিমালা (বিল্ডিং কোড) লঙ্ঘনে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) দফতরে প্রায় প্রতিদিন অভিযোগ পত্র জমা পড়ছে। নকশাবহির্ভূত ভবন নির্মাণের কারণে আশপাশের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় একটার পর একটা অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। ফলে নগরীতে নকশাবহির্ভূত বহুতল ভবনের সংখ্যা দিন দিন বাড়ছে। ভুক্তভোগীদের অভিযোগ,৫ তলার অনুমোদন নিয়ে ৭ তলা ও ৭ তলার অনুমোদন নিয়ে ১০ তলা ভবনও বানানো হচ্ছে। তবে ইমারত বিধিমালা উপেক্ষা করে সড়ক ঘেঁষে ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনের উচ্চতা অনুযায়ী রাস্তা ও ফাঁকা জায়গা ছাড়ার নির্দিষ্ট বিধি থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। ঠিক এমন ভাবেই রাজশাহী নগরীর মতিহার থানার কাজলা সুইটের মোড় এলাকায় বহুতল ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম রয়েছে বলে অভিযোগ উঠেছে মোসা : শামসুল নাহার এর বিরুদ্ধে। মোসা: শামসুল নাহার রাজশাহী নগরীর কাজলা সুইটের মোড় এলাকার গোলাম মুস্তফার স্ত্রী। এলাকার মোসা: মমেনা বেগম ও পাভেল ইসলাম মিমুলের জমির পাশে একটি বহুতল ভবন নির্মান করেছেন। তবে এই নির্মান কাজে ব্যাপক অনিয়ম রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। নিয়ম বহির্ভূত বিল্ডিং নির্মান কাজ বন্ধে গত ২৬ জানুয়ারি মো: টূটূল শেখ এর ছেলে পাভেল ইসলাম মিমুল রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেন। ভূক্তভোগী মো: পাভেল ইসলাম মিমুল বলেন, শামসুল নাহারের মেয়ে জামাই নাহিদ হাসানকে একাধিকবার অনুরোধ করেও কাজ হয়নি। তার দাম্ভিকতা হলো তিনি একজন বিত্তবান মানুষ। প্রভাবশালী মহল ও থানায় মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশের ভয় দেখাচ্ছেন। কাজ বন্ধ হলে দেখে নেওয়ার হুমকি এবং টাকা দিয়ে সবাইকে ম্যানেজ করেই প্রকাশ্যে কাজ করছেন। তিনি বলেন, কাজলা মৌজায়,আর এস ১৬৩৮ কোন অনুমোদিত নকশাঁ পাশ নেই। ১৬৩৮ নং দাগের জায়গায় ইমারত নির্মানের আরডিএ কর্তৃক কোন অনুমতিও নেই। জমির সীমানা সংক্রান্ত সমস্যা নিয়েও আরডিএর বিধি না মেনে, নকশা ও নিয়মের কোন তোয়াক্কা না করে মোসা: শামসুল নাহার ৫ তলা বিশিষ্ট ইমারত নির্মাণ করছেন। এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেয়া হবে না ? আরডিএ’কে কাজ বন্ধ জানালেও কাজ চলমান রেখেছেন মোসা শামসুল নাহার, আজ আবারো মিস্ত্রি দিয়ে কাজ চলমান রেখেছেন তিনি । তাহলে আমি বিচার পাবো কোথায় ? আমি কি একজন সাধারণ মানুষ হিসেবে ন্যায় বিচার পাবো না ? আরডিএর বিধি না মেনে বহুতল ভবন নির্মাণের বিষয়ে মোসা শামসুল নাহার প্রতিবেদক’কে বলেন, আমরা এখন আর কাজ করবো না। নির্বাচনের পরে কাজ করবো। জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমি আরডিএ অফিস থেকে চিঠি পেয়েছি। যার প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কাজ আপাতত বন্ধ করে দিয়েছে। কোন বিল্ডিং হবে, কোন বিল্ডিং হবেনা এটা আরডিএ এর দায়িত্ব। আরডিএ অফিস তাদের নিয়ম মেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে এবং আমরা সব সময় নিয়োজিত আছি। এ বিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মো: আব্দুল্লাহ আল তারিক বলেন, কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।নোটিশ দেয়া হয়েছে। তারপরও যদি তিনি কাজ চলমান রাখেন তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host