তানোরে মোটরসাইকেল চোর আটক পুলিশে সোপর্দ

মনিরুজ্জামান মনি নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর তানোরে দিন দুপুরে বাড়ির খৈলান থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনতা ধাওয়া দিয়ে আটক করেন চোরকে। আটকের পর উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। শনিবার দুপুরের দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপির) ইলামদহী গ্রামে ঘটে মোটরসাইকেল চুরির ঘটনা টি। মোটরসাইকেল চুরি করে পালানোর সময় তানোর টু চৌবাড়িয়া রাস্তার লবাতলা ব্রীজে চোরকে ধরতে সক্ষম হয় জনতা।
জানা গেছে, শনিবার দুপুরের দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপির) ইলামদহী গ্রামের মশিউর রহমানের বাড়ির খৈলানে ডিসকোভার কালো কালারের মোটরসাইকেল রেখে বাড়িতে খাবার খাচ্ছিলেন। খাওয়া শেষ করে বাহিরে এসে দেখে মোটরসাইকেল নাই। সাথে সাথে থানা পুলিশ সহ তার স্বজনদের মোবাইল ফোনে জানায়। মোটরসাইকেল চুরি করে তালন্দ হয়ে চৌবাড়িয়ার দিকে যাচ্ছিল। এমন সময় তালন্দ সুমাসপুর মোড়ের কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল মশিউরের চিনতে পারেন। তার আগেই অবশ্য তালন্দ বাজারের কয়েক জনকে মোবাইলে চুরির বিষয় টি অবহিত করেন। চোরকে মোড়ে দাড়াতে বললে মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে । চোরের পিছু পিছু ধাওয়া দেয় জনতা। চোর লবাতলা ব্রীজের কাছে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। তাকে সেখান থেকে ধরে তালন্দ সুমাসপুর মোড়ে নিয়ে আসে। সেখানেই উত্তেজিত জনতা গণধোলাই দেয়। সুমাসপুর মোড়ে ভ্যানের উপর শুয়ে আছে চোর। থানা পুলিশ নাম ঠিকানা নিচ্ছেন। তবে তেমন ভাবে কথাবার্তা বলতে পারছে না চোর।
মোটরসাইকেল মালিক মশিউর জানান, খৈলানে রেখে বাড়ির ভিতরে দুপুরের খাবার খেতে যায়। বের হয়ে দেখছি মোটরসাইকেল নাই। থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, চোরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 89 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 101 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 156 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 115 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 103 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481