বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

হরিমোহনের সহকারী প্রধান শিক্ষক সাদেকুল ইসলামের বিদায় সংবর্ধনা

Reporter Name / ৯০
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম মহোদয়ের অবসরগ্রহণ উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, যা পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ আলী সাইফ। এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন তাওসীফ হোসেন, শাফি শাহরিয়ার ভাষা ও শাখাওয়াত হোসেন আশিক। তারা তাদের প্রিয় শিক্ষকের স্নেহ, শাসন ও অনুপ্রেরণার নানা স্মৃতি তুলে ধরেন আবেগভরে। সহকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ মাহবুবুল হক মিঠু, আনোয়ার জাহান, এইচ এস বুলবুল আলীম দাদ খাঁন, সৈয়দ মফিজুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান ও আব্দুল বাশির। তারা মোঃ সাদেকুল ইসলামের সততা, নিষ্ঠা ও শিক্ষার্থীবান্ধব মানসিকতার প্রশংসা করেন এবং তাঁর কর্মজীবনের নানা দিক আলোকপাত করেন। এছাড়াও বক্তব্য দেন প্রাক্তন শিক্ষক মোঃ আব্দুস সালাম ও জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন। বিদায়ী শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম বলেন, আজকের এই মুহূর্ত আমার জীবনের এক আবেগময় অধ্যায়। দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার হয়ে উঠেছিল। এখানকার প্রতিটি শ্রেণিকক্ষ, প্রতিটি মুখ আমার হৃদয়ে গেঁথে থাকবে চিরদিন। আমি যদি কোনো শিক্ষার্থীর জীবনে সামান্য আলো জ্বালাতে পেরে থাকি, সেটাই আমার সবচেয়ে বড় অর্জন। সহকর্মীদের সহযোগিতা আর ভালোবাসা ছাড়া এই দীর্ঘ পথচলা কখনোই সম্ভব হতো না। তিনি আরো বলেন, আজ অবসর নিচ্ছি ঠিকই, কিন্তু আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমি কখনো বিদায় নিচ্ছি না। এই প্রতিষ্ঠান যেন আরও এগিয়ে যায়, শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রুবিনা আনিস। তিনি তাঁর বক্তব্যে মোঃ সাদেকুল ইসলামকে একজন আদর্শ শিক্ষক ও দক্ষ প্রশাসক হিসেবে অভিহিত করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। উল্লেখ্য, মোঃ সাদেকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের অধিবাসী। তিনি ১৯৯৪ সালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শেষে পুনরায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন, যাদের অনেকেই আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিদায় সংবর্ধনার শেষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com