বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে ৩১ কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ, সব কেন্দ্রে সিসি ক্যামেরা

Reporter Name / ১৭০
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলায় ৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ), ১৬টি গুরুত্বপূর্ণ এবং ১৪টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানোসহ যৌথ বাহিনীর নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও দায়িত্ব পালন করবে।তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে। কিছু কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে থেকে নিয়মিত টহল দেবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাঈমা খান বলেন, “ঝুঁকিপূর্ণ বলতে আলাদা কিছু নয়-নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে। সব কেন্দ্রই নজরদারির আওতায় আছে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি প্রশাসনিক ব্যবস্থা থাকবে এবং সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও জানান, এ উপজেলায় প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালিয়েছেন। ভোটের দিনও একই পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com