রাজশাহীতে গুলি করে একজনকে হত্যা

স্টাফ রিপোর্টার :-রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা গোলাম মোস্তফা (৫০) নামের একজনকে গুলি করে হত্যা করেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে নগরীরর মতিহার থানার খোঁজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মসজিদে নামাজ পড়তে মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন রাস্তায় রাত ৮টার দিকে গুলিবিদ্ধ হন মোস্তফা। অন্ধকার থাকায় হামলাকারীকে চিহ্নিত করতে পারেনি স্থানীয়রা। গুলিবিদ্ধ হওয়ার পর মোস্তফা জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়। হামলায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। মোস্তফা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি ওসির। 
ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে নেওয়ার আগেই মোস্তফার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 79 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 151 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 97 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481