বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ সন্ত্রাসী হামলায় আহত ৩জন

Reporter Name / ৯১
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ২:০৭ অপরাহ্ন

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে এক ট্রাভেল ব্যবসায়ীর জমি দখলে বাধা দেওয়ায় মসজিদে সন্ত্রাসী হামলায় ওই ব্যবসায়ী সহ তিনজন আহত হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ সকালে কেরানীগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ট্রাভেল ব্যবসায়ী হাজী তাজুল ইসলাম বলেন, কলাতিয়া ইউনিয়নের মধ্য খাড়াকান্দি ভেন্ডি ঘাট এলাকায় খাদিজাতুল কোবরা জামে মসজিদের আমি একজন মতোয়াল্লি। মসজিদটির সামনে আমার কিছু জমি রয়েছে। সেখানে আমি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য ঘর নির্মাণের কাজ করতেছিলাম। এতে পূর্ব শত্রুতার জের ধরে এলাকার ভূমিদস্যু জাহাঙ্গীর ওই নির্মাণ কাজের বাধা প্রদান করেন। এই ঘটনা নিয়ে তাদের সাথে আমার তর্ক বিতর্ক হয়। আমি ও আমার ছেলে হাফেজ রাফি আল ইসলাম গত ২০ ফেব্রুয়ারি ঐ মসজিদে নামাজ পড়তে যাই। এ সময় পূর্ব শত্রুতার জেড় ধরে জাহাঙ্গীরের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী আমাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমি, আমার ছেলে হাফেজ রাফি আল ইসলাম ও আমার গাড়ির ড্রাইভার মনির হোসেন গুরুতরভাবে আহত হই। এই ঘটনায় আমি কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছি। মামলা দায়েরের পর উক্ত ভূমি দস্যুরা আমাকে নানাভাবে হুমকি দুমকি দিচ্ছে। আমি এই ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com