বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

পারিবারিক কলহের জেরে গোমস্তাপুরে যুবকের আত্মহত্যা

Reporter Name / ৮৯
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ২:১৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ​চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারিবারিক কলহ ও স্ত্রীর ওপর অভিমান করে ইব্রাহিম ইসলাম ওরফে লালু (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১৮ মার্চ) সকালে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ​নিহত ইব্রাহিম ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। ​ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইব্রাহিম তার শ্বশুর মোঃ কালামের বাড়িতে স্ত্রী মোসাঃ জুঁইকে আনতে যান। সেখানে স্ত্রী, শ্বশুর এবং শাশুড়ি মর্জিনার সাথে পারিবারিক বিষয় নিয়ে তার তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রীকে ছাড়াই তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। ​লালুর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকদের সাথে ঝগড়া ও স্ত্রীর ওপর রাগ-অভিমান করে ১৭ মার্চ দিবাগত রাতের কোনো এক সময় নিজ শয়নকক্ষে তালগাছের তীরের সাথে নাইলন রশি দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। এই বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com