বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে বরেন্দ্র টিভি নেটওয়ার্কে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর ক্ষতির পরিমাণ ১ কোটি টাকা

Reporter Name / ১৯৪
আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহী তানোরে অবস্থিত বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কে হামলা ও ভাঙচুর ক্ষতির পরিমাণ অনুমানিক ১ কোটি টাকা বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। চলতি মাসের ২১ মার্চ শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিনে তানোরে ঘটে গেলো একটি নতুন ইতিহাস। ঈদের নামাজ শেষে সবাই যখন নিজ নিজ বাসায় পরিবার-পরিজন নিয়ে সময় কাটাচ্ছিলেন ঠিক তখনি কল্পিতভাবে তানোর গোল্লাপাড়া বাজারে অবস্থিত বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কে হামলা ও ভাঙচুর চালান তানোর (সদর) কুঠিপাড়া গ্রামের খাজেমের ছেলে হাসান (২৫) হাতে রাম দা,হাতুড়ী,কাটার প্লাস ও রেঞ্জ নিয়ে বরেন্দ্র টিভি কেবলের (৪ তলা) বিল্ডিং এর মেন গেট ও ৪ তলায় থাকা কন্ট্রোল রুমের গ্লাস ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিভিন্ন (সার্ভার) এসি, বিভিন্ন ডিভাইসে হামলা ও ভাঙচুর চালাই,পরে স্হানীয় জনসাধারণ”ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় পরে হামলাকারী হাসানকে পুলিশ আটক করেন।এ বিষয়ে বরেন্দ্র টিভি কেবলের মালিক মিজানুর রহমান মিজান বলেন, ঈদের নামাজ শেষে বাসায় ছিলাম আমার কর্মচারীরাও সবাই ছুটিতে ছিল,স্থানীয় মানুষ আমাকে মুঠোফোনে এ বিষয়টি জানান আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি সে আমার অফিসে তান্ডব চালাচ্ছে। পরে স্থানীয় মানুষ তাকে আটকানোর চেষ্টা করে এতে একজন আহত হয়েছে। এটা পুরোটাই আমাকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে হামলাকারী হাসানকে দিয়ে এই তান্ডব চালিয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল পুলিশ প্রশাসন সুষ্ঠু তদন্ত করে। এ ঘটনার মূল মাস্টারমাইন্ড ও নির্দেশ দাতাকে খুঁজে বের করে। শাস্তির আওতায় আনবেন এটাই আমার প্রত্যাশা। পাশাপাশি আমাদের গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখিত প্রকাশ করছি খুব দ্রুত আবারও সংযোগ চালু করা হবে।এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস.এম মাসুদ পারভেজ বলেন,ঈদের দিনে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটা পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে পাশাপাশি একজনের নামও বলেছেন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্তের কাজ চলছে পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে। তবে স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে, হামলাকারী হাসানকে টাকা দিয়ে এমন ঘটনা ঘটানো হয়েছে। তানোর বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের মালিক সাবেক মেয়র, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর উপজেলা বিএনপির মূল শক্তি তাকে রাজনীতিক ও অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্যই প্রতিপক্ষ এই ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করছেন তারা উল্লেখ্য তানোরে বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কে পরিকল্পিত ভাবে হামলা ও ভাঙচুর ক্ষতির পরিমাণ ১ কোটি তানোর, নাচল,মান্দা, গোদাগাড়ী ও মোহনপুর উপজেলার প্রায় ৬০ হাজার বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের গ্রাহক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com