বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বাঘায় জমি দখল ও ফসল লুটের অভিযোগ: সজল-জুয়েলের নেতৃত্বে তান্ডব

Reporter Name / ১২২
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক (রাজশাহী):রাজশাহীর বাঘার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি জবরদখল, তারকাঁটার বেড়া ভাঙচুর এবং আবাদি ফসল লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে স্থানীয় প্রভাবশালী সজল ও জুয়েলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এই তান্ডব চালিয়েছে বলে জানা গেছে।ভুক্তভোগী কিশোরপুর গ্রামের বাসিন্দা মোঃ মসলেম উদ্দিন খান জানান, তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। নিরাপত্তার জন্য জমির চারপাশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছিল এবং সেখানে রসুন ও পেঁয়াজের আবাদ ছিল। তিনি অভিযোগ করে বলে সজল ও জুয়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে ওই জমিতে প্রবেশ করে। এই হামলায় সরাসরি অংশ নেয় সজলের মামাতো ভাই বাবু (পিতা: আশরাফ মল্লিক), সহ আরও বেশ কয়েকজন। তারা জমির সীমানার তারকাঁটার ঘেরা ভেঙে গুঁড়িয়ে দেয় এবং জমিতে থাকা রসুন ও পেঁয়াজসহ যাবতীয় ফসল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী মোঃ মসলেম উদ্দিন খান বলেন, “সজল ও জুয়েলের নির্দেশে তারা আমার পৈত্রিক সম্পত্তি দখল করতে এই হামলা চালিয়েছে। আমার কষ্টার্জিত ফসল লুট করে আমাকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।স্থানীয়রা জানান, প্রকাশ্য দিবালোকে এভাবে সম্পদ লুট ও জমি দখলের ঘটনায় সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এই বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে যোগাযোগ করা সম্ভব হয়নি।এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, আপনার মাধ্যমেই ঘটনাটা জানলাম। ভুক্তভোগী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You sent


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com