বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বগুড়ায় লাঠির আঘাতে বাবাকে হত্যাঃ ছেলে শিপন গ্রেপ্তার

Reporter Name / ১৩২
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

বিকাশ স্বর্ণকার,বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ই এপ্রিল ২০২৬) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়,গাবতলী মডেল থানাধীন বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়া গ্রামে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত মোঃ নজরুল ইসলাম নজু (৪৫) প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন।রাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে তার ছেলে মোঃ শিপন মিয়া (২০) পেশায় রাজমিস্ত্রি, বাড়িতে এসে দরজা খুলতে ডাকাডাকি করেন। দরজা খুলতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হন।পরিবারের সদস্যরা দ্রুত তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে,গ্রেপ্তারকৃত শিপন মিয়া মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় একমাত্র পলাতক আসামি শিপনকে একই দিন দুপুর আনুমানিক ২টার দিকে গাবতলী থানা পুলিশ মালিয়ান ডাঙ্গা গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করে গাবতলী থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিব হোসেন বলেন,মৃতের লাশ পোস্টমর্টেমের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে এবং ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজুতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com