সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

ভাড়াটে বাহিনী নিয়ে জমি দখল করে রোপণের চেষ্টা, পুলিশ দেখে দৌড়

Reporter Name / ১৭৪
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:১৫ অপরাহ্ন

তানোর (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর তানোরে ভাড়াটে বাহিনী ও দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জমির প্রকৃত মালিক ও অভিযুক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।এ ঘটনায় চলতি মাসের ৭ তারিখে জমির মালিক মোহনপুর উপজেলার লালইচ গ্রামের আবুল হাসান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে কামারগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামের নজরুল ইসলাম ও মাসুদকে বিবাদী করা হয়।জানা গেছে, হরিপুর গ্রামের আরএস ২০৭ দাগে ৬২ শতাংশ এবং ২৫৯ দাগে ১০ শতাংশ জমির মালিক ছিলেন মোহনপুর উপজেলার লালইচ গ্রামের আব্দুর রশিদ। তার মৃত্যুর পর তার তিন ছেলে আবুল হাসান, গোলাম মোস্তফা, আল মামুন এবং দুই মেয়ে আবেদা ও জায়েদা ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পেয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।অভিযোগ রয়েছে, হরিপুর গ্রামের মৃত সোলেমানের ছেলে নজরুল ইসলাম জাল কাগজপত্র তৈরি করে জমিটি নিজের দাবি করছেন। এ নিয়ে তিনি ও তার সহযোগীরা প্রকৃত মালিকদের ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ওই জমিতে আলুর চাষ হয়েছিল এবং জমি লিজ দেওয়া ছিল। আলু তোলার পর থেকেই নজরুল ও তার লোকজন জমি দখলের চেষ্টা শুরু করে। শুক্রবার সকালে নজরুল, মাসুদ, জসিম, জালাল, নাজিম, এনামুল ও কাউসারসহ ভাড়াটিয়া লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে জমিতে রোপণ কাজ শুরু করেন। স্থানীয়রা বাধা দিলেও তারা ভয়ভীতি দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দৌড়ে পালিয়ে যান।স্থানীয়দের দাবি, বৈধ কাগজপত্র থাকলে তারা পালিয়ে যেতেন না। তারা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।জমির মালিক আবুল হাসান, গোলাম মোস্তফা ও আল মামুন জানান, তারা প্রায় ১৯৬৫ সাল থেকে প্রায় এক একর ৭২ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। তাদের বাবা জীবিত থাকাকালে নজরুলের বাবা সোলেমান লিজ নিয়ে জমিতে চাষাবাদ করতেন। পরবর্তীতে নজরুলও দীর্ঘদিন লিজ নিয়ে চাষ করেন। কিন্তু হঠাৎ করেই একটি সন্দেহজনক কাগজ দেখিয়ে জমির মালিকানা দাবি করছেন।তারা আরও জানান, এ বিষয়ে পূর্বে থানায় অভিযোগ ও আদালতে মামলা করা হয়েছিল। আদালতে নজরুল বন্ড দিয়ে জমিতে না যাওয়ার অঙ্গীকার করলেও বর্তমানে পুনরায় দখলের চেষ্টা করছেন। এমনকি বিভিন্ন মাধ্যমে টাকা দাবি করছেন বলেও অভিযোগ করেন তারা।এ বিষয়ে থানার এসআই আনোয়ার হোসেন জানান, জমি রোপণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। উভয় পক্ষকে শুক্রবার সন্ধ্যায় জমির কাগজপত্রসহ থানায় হাজির হতে বলা হয়েছে। সঠিক কাগজপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, আপস মীমাংসা না হওয়া পর্যন্ত কোনো পক্ষকে জমিতে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host