বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা, বরেন্দ্র ক্যাবল টিভি নেটওয়ার্কে ভাংচুরের ঘটনায় বিচারের দাবি

Reporter Name / ১৭৩
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল ফিতরের দিন রাজশাহী জেলা বিএনপির সদস্য তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের ব্যবসা প্রতিষ্ঠান গোল্লাপাড়া বাজারস্থ বরেন্দ্র ক্যাবল টিভি নেটওয়ার্কে হামলা ভাংচুরের ঘটনায় মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তানোর পৌর সভা ও তানোর উপজেলা সচেতন নাগরিকের ব্যানারের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে তানোর থানা মোড়ে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে রাখেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান। তানোর উপজেলা যুবদল আহবায়ক গোলাম মুর্তুজার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তানোর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, মুন্ডমালা পৌর বিএনপির আহবায়ক বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সরনজাই ইউপির বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক খান। পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মজিবুর রহমান, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক তৌহিদুর ইসলাম রেজা, রাজশাহী জেলা যুবদল যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম অরন্য কুসুম, তানোর পৌর যুবদল আহবায়ক সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, চান্দুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সেচ্ছা সেবকদল সাবেক সভাপতি সুলতান আহম্মেদ, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী ও তোফাজ্জুল হোসেন তোফা প্রমুখ।  এসময় তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক ও বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকসহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তানোর পৌর সভার সাবেক মেয়র রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজানকে অর্খনৈতিক ভাবে দুর্বল করতে একটি পক্ষ পরিকল্পনার ভাবে ঈদের দিন যখন সবাই নামাজ পড়া নিয়ে ব্যাস্থ ঠিক তখন কেউ সেখানে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করা হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়।  ক্ষোভ প্রকাশ করে বক্তারা আরো বলেন, এঘটনায় ঘটনাস্থলে হাতে নাতে আটক যুবককের স্বীকারোক্তিতে তার চাচা কুঠি পাড়া গ্রামের জালাল উদ্দীনসহ ২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি পুলিশ তদন্ত করছে। এ অবস্থায় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা আসামীদের পক্ষ নিয়ে ঘটনার কয়েকদিন পর তানোরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। তারই প্রতিবাদে এবং মামলার আসামী জালালকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বরেও জানান বক্তারা।

You sent


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com