বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

আইপিএল ম্যাচে রিল বানাতে গিয়ে খোয়া গেল দামি আংটি!

Reporter Name / ১২৬
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

স্পোর্টস ডেস্ক:ট্রেন্ডের নেশায় গা ভাসাতে গিয়ে বড়সড় লোকসানের মুখে পড়লেন এক কনটেন্ট ক্রিয়েটর! বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনও করেছেন ওই ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে পিসিএ স্টেডিয়ামে পাঞ্জাব সুপার কিংসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে। ম্যাচ শেষে রিল বানাতে গিয়ে বিপাকে পড়লেন এক নারী দর্শক।ঠিক কী ঘটেছিল? হায়দরাবাদকে ৬ উইকেটে হারায় পাঞ্জাব কিংস। ম্যাচের পর স্টেডিয়াম যখন প্রায় ফাঁকা, তখন রিল বানাতে শুরু করেন মধুপ্রিয়া নামের এক নারী সমর্থক। শ্রেয়াস আইয়ারের নামের জার্সিও পরেছিলেন তিনি। ট্রেন্ডিং ওই রিলের বৈশিষ্ট্য হচ্ছে, স্টেডিয়ামে আংটি ফেলা হবে। সেই আংটি যেখানে যাবে, সেটা খুঁজে বের করতে হবে। পুরোটা ভিডিও করা হবে। এটাই রিল। কিন্তু পরিকল্পনা মাফিক কিছুই হয়নি সেদিন।আংটি ফেলে ভিডিও করা শুরু করেছিলেন ওই নারী। কিন্তু সেই আংটি গড়িয়ে কোথায় চলে গেল, তা বুঝতে পারেননি। সঙ্গে সঙ্গে খোঁজা শুরু করেন। তার সঙ্গে যারা ছিলেন, তারাও হন্যে হয়ে আংটি খুঁজতে থাকেন। কিন্তু ভিডিও চলাকালীন সেই আংটি খুঁজে পাওয়া যায়নি। পরে ওই নারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘৭০ হাজার টাকার ক্ষতি হয়ে গেল। আংটি এখনও পাইনি। যদি পিসিএ স্টেডিয়ামের কোনও কর্মী এই ভিডিওটি দেখেন, তাহলে দয়া করে ওই আংটি খুঁজে আমাদের ফেরত দিন।’ ভিডিওটি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওর কমেন্টে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, ট্রেন্ডের নেশায় গা ভাসালে কী হতে পারে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com