বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে ভুয়া কাজীর রমরমা বাণিজ্য, প্রতিকার চেয়ে ডিসিকে অভিযোগ

Reporter Name / ১০৩
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর তানোরে সরকারি নিবন্ধন ছাড়াই ‘কাজী’ পরিচয় দিয়ে দীর্ঘ দুই দশক ধরে বিয়ে ও তালাক নিবন্ধনের নামে অবৈধ বাণিজ্যের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম গোলাম রাব্বানী ধুলু। তিনি উপজেলার কলমা ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা।এই প্রতারণা বন্ধে এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ১৩ এপ্রিল রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের সরকার নিযুক্ত নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) মো. আহসান হাবিব। তবে অভিযোগের ৯ দিন পার হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রাব্বানী ধুলু ২০০২ সাল থেকে নিজের ফার্মেসি ব্যবসার আড়ালে ভুয়া বালাম বই ব্যবহার করে বিয়ে ও তালাক নিবন্ধন করে আসছেন। সম্প্রতি ৩ এপ্রিল এক নারীর তালাক নোটিশ জারি করে তিনি তিন হাজার টাকা হাতিয়ে নেন। এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে এক দম্পতির ভুয়া নিকাহনামা প্রদানের তথ্যও পাওয়া গেছে। প্রতিটি নিবন্ধনের জন্য তিনি তিন থেকে চার হাজার টাকা আদায় করেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।কলমা ইউনিয়নের বৈধ কাজী আহসান হাবিব বলেন, ‘গোলাম রাব্বানী ধুলু কোনো লাইসেন্স ছাড়াই বছরের পর বছর সাধারণ মানুষকে ঠকিয়ে আসছেন। তাঁর দেওয়া কাগজপত্রের কোনো আইনি বৈধতা নেই, যা ভবিষ্যতে ভুক্তভোগীদের বড় ধরনের আইনি জটিলতায় ফেলতে পারে।অভিযোগের বিষয়ে গোলাম রাব্বানী ধুলু দাবি করেন, তিনি ২০০২ সালে আইন মন্ত্রণালয় থেকে নিয়োগ পেয়েছেন। তবে একই ইউনিয়নে দুজন কাজী থাকার বিধান সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।রাজশাহী জজ কোর্টের আইনজীবী মনোয়ার হোসেন বাবু বলেন, ‘মুসলিম বিয়ে ও তালাক (রেজিস্ট্রেশন) আইন-১৯৭৪ অনুযায়ী, লাইসেন্স ছাড়া কেউ কাজীর পরিচয় দিয়ে নিবন্ধন করলে সেটি দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড উভয়ই হতে পারে।’তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান মুঠোফোনে বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগের বিষয়টি এখনো আমার নজরে আসেনি। অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com