বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাতের ঘুম হারাম করে দিচ্ছে পুকুর খননকারীদের: ফসলি জমি রক্ষায় জিরো টলারেন্স

Reporter Name / ৯৪
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:-রাজশাহীর বাগমারায় ফসলি জমির উর্বর ‘টপসয়েল’ রক্ষা এবং অবৈধভাবে পুকুর খনন বন্ধে রণকৌশল পরিবর্তন করেছে উপজেলা প্রশাসন। এখন থেকে কেবল দিনের আলোতেই নয়, মাটিখেকোদের দৌরাত্ম্য থামাতে গভীর রাতেও পরিচালিত হবে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের এই কঠোর অবস্থানের ফলে অবৈধ খননকারীদের রাতের ঘুম রীতিমতো হারাম হওয়ার উপক্রম হয়েছেসাঁড়াশি অভিযান: অকেজো হলো ভেকু মেশিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম ভূঞা।অভিযানের শুরুতেই বিকেল ৫টার দিকে নরদাশ ইউনিয়নের ভেদুর মোড় এলাকায় হানা দেয় প্রশাসন। সেখানে দেখা যায়, কৃষি জমির উপরিভাগের মূল্যবান অংশ (টপসয়েল) কেটে জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর তৈরির পাঁয়তারা চলছিল। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল থেকে চম্পট দিলেও পার পায়নি তাদের যন্ত্রপাতি। জব্দ করার ঝক্কি এড়াতে এবং পুনরাবৃত্তি রোধে অবৈধ পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু (এস্কেভেটর) মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া মোড় এলাকায়। উল্লেখ্য, এই স্থানে এর আগেও অভিযান চালিয়ে মোটা অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পুনরায় সেখানে মাটি কাটার মহোৎসব শুরু হয়েছিল। আজ ফের প্রশাসনের অভিযান শুরু হলে মাটি খেকোরা দ্রুত গা ঢাকা দেয়।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা গণমাধ্যমকে জানান, কৃষি জমির উর্বরতা যারা নষ্ট করছে এবং সরকারি নির্দেশনা অমান্য করে পুকুর খনন করছে, তাদের সাথে কোনো আপস নেই। তিনি বলেন: ফসলি জমি আমাদের দেশের সম্পদ। যারা ব্যক্তিস্বার্থে এই জমির শ্রেণি পরিবর্তন করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এখন থেকে পুলিশ ও র‍্যাবের সহায়তায় দিন-রাত ২৪ ঘণ্টা আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাগমারা অঞ্চলে কৃষি জমির ভারসাম্য রক্ষা এবং পরিবেশের বিপর্যয় ঠেকাতে এই ধরনের কঠোর অভিযান নিয়মিত পরিচালিত হবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, রাতের অন্ধকারে যারা আইন ভেঙে কৃষি জমি ধ্বংস করছিল, প্রশাসনের এই ‘নাইট অপারেশন’ তাদের জন্য এক বড় সতর্কবার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com