বাঘায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

সাজ্জাদ মাহমুদ সুইট বাঘা,রাজশাহী, প্রতিনিধি :-বাঘায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত।মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং শ্রমজীবী মানুষের সংহতি প্রকাশের লক্ষ্যে উপজেলার প্রধান প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়। শুক্রবার (১ লা মে) সকালে বাঘা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শ্রমিকদের অংশগ্রহণে এক বিশাল র‍্যালী বের করা হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলার সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম। বাঘা উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সবুজ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু বক্কর জিব্রাইল, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজদার রহমান, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম।সমাবেশে বাঘা উপজেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের সেক্রেটারি এবং বিভিন্ন সেক্টরে নিয়োজিত শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন এবং উৎসব বোনাসসহ অন্যান্য ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সমাবেশ শেষে মে দিবসের তাৎপর্য তুলে ধরে এবং দেশের শ্রমজীবী মানুষের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 75 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 88 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 147 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481