বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বৃষ্টিতে ডুবল নগরীর ১০ সড়ক

Reporter Name / ৯৬
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

মাটি মামুন রংপুর : বৃষ্টিতে রংপুর মহানগরীর অন্তত ১০টি সড়ক ডুবে গেছে। এতে দুর্ভোগে পড়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। শুক্রবার (১ মে) রাত থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিতে সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ সিটি করপোরেশন সড়ক নির্মাণ করা হলেও ড্রেনেজ ব্যবস্থা,ড্রেন সংস্কার এবং পরিষ্কার না থাকায় পানি সরতে পারে না। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানেই জমে আছে বৃষ্টির জমানো পানি। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। অনেক এলাকায় পানি ঢুকে পড়েছে দোকানপাটেও,ফলে ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়।  রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত মহানগরীতে ৬৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর ধাপ মেডিকেল পুর্বগেট,পাকার মাথা,মেডিকেল ক্যাম্পাস,  বাবুখা, মাস্টারপাড়া, আবহাওয়া অফিস, চারতলা মোড় কলোনি, পার্কের মোড় এলাকার সর্দারপাড়া, লালবাগসহ অন্তত ১০টি এলাকায় সড়কে হাঁটু পানি জমেছে। নগরীর মাস্টারপাড়ার বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, এই পাড়ায় ৪০ বছর ধরে আছি, বৃষ্টির মৌসুম মানেই আমাদের দুর্ভোগ। প্রতিবছরই ড্রেন পরিষ্কারের কথা বলে। কিন্তু করা হয় না, দুর্ভোগও কমে না।  একই এলাকার রহিমা বেগম বলেন, সড়কের দুই পাশে বাড়ি হচ্ছে, ময়লা-আবর্জনায় ভরে যাচ্ছে। যে পরিমাণ বাড়ি হয়, সেই পরিমাণ ড্রেন নির্মাণ করা হয় না, পরিষ্কারও হয় না। তাহলে পানি যাবে কোথায়। পানি বের হতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।  রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন,সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুতই সমাধান করার চেষ্টা করছি। আমাদের লোকজন মাঠে কাজ করছেন। যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশন সমস্যা সমাধান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com