বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে গোল্লাপাড়া বাজার বণিক সমিতির বাৎসরিক সাধারণ সভা

Reporter Name / ১২৫
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন

তানোর (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া বাজার বণিক সমিতির উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাৎসরিক সাধারণ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ সভা গোল্লাপাড়া বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় পুরো বাজার এলাকা বর্ণিল সাজে সজ্জিত করা হয়। অনুষ্ঠানে বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা আমীর আলমগীর হোসেন, নায়েবে আমীর আনিসুর রহমান, উপজেলা সেক্রেটারি ডি এম আক্কাস আলী, তানোর পৌরসভা আমীর মোকছেদ আলী, পৌরসভা সেক্রেটারি জুয়েল উদ্দিন, এডভোকেট আব্দুল কাদের, রাজশাহী জেলা শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিমসহ বিভিন্ন নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় বক্তারা বাজারের সার্বিক উন্নয়ন, চাঁদাবাজি প্রতিরোধ, নিরাপত্তা জোরদার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ক্রেতাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধির আহ্বান জানানো হয়।প্রধান অতিথি তার বক্তব্যে স্থানীয় বাজারকে অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে বলেন, ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় বাজার ব্যবস্থাপনা আরও আধুনিক ও সুশৃঙ্খল হবে। তিনি প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় পর্বে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং কার্যকর সমাধানের প্রস্তাব দেন। অনুষ্ঠান শেষে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বণিক সমিতির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com