তানোরে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

সারোয়ার হোসেন তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোরে জাম গাছে উঠে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক গাছ থেকে পড়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে,উপজেলা ক্যাম্পাসের ভিতরে। নিহত শিশুর নাম জয়নাল আবেদীন(১২)।সে তানোর পৌর এলাকার শিতলী পাড়া গ্রামের আব্দুল করিমের পুত্র। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত শিশু জয়নাল সকালে তার বাপ মায়ের সাথে উপজেলা ক্যাম্পাসের ভেতরে একটি জাম গাছে জাম পাড়তে যান। এসময় জয়নাল জাম গাছে উঠে জাম পাড়তে লাগেন। জাম পাড়তে এডাল থেকে ওডাল পার হতে গিয়ে ডাল ভেঙে মসজিদের ছাঁদের উপরে পড়ে যায়। এতে করে ছাঁদে পড়ে তার মাথা ফেটে যায়। তৎক্ষনাৎ ঘটনাস্থল থেকে শিশু জয়নাল কে উদ্ধার করে তানোর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। এতে করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তার মৃত্যু হয়। নিহত শিশু জয়নালের এমন মর্মান্তিক অকাল মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, নিহত শিশুর পরিবার থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে চুনারুঘাট থানার বিশেষ মহড়া অনুষ্ঠিত

    জসিম মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ‎“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 95 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 105 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 162 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 118 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 104 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481