বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে প্রয়াত রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ২৮০
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬, ৫:৪২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার শেষ বিকেলের দিকে পৌর সদর গোল্লাপাড়া বাজারস্থ বরেন্দ্র ক্যাবল ভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে সভায় প্রয়াত রফিকের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক নুরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সম্পাদক আলহাজ্ব আরশাদ আলী, সাবেক পৌর বিএনপি নেতা ওমর আলী, মুন্ডুমালা পৌর বিএনপির সদস্য সচিব সাবেক কাউন্সিলর আতাউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক নেতা শরিয়তুল্লাহ, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, পৌর কৃষক দলের আহবায়ক সাবেক কাউন্সিলর মশিউর রহমান মুর্শেদ, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান প্রমুখ।এসময় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, প্রয়াত রফিকুল ইসলাম রফিক দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ছিলেন। গত বুধবার সকালের দিকে নিজ বাড়ি গোকুল গ্রামে ইন্তেকাল করেন। ওই দিন রাত ৯ টার দিকে জানাজার নামাজ শেষে গোকুল গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com