বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

গোদাগাড়ীতে মাদক সেবী যুবকের কারাদণ্ড

Reporter Name / ৯৬
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ন

আলিফ হোসেন,তানোরঃরাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবী এক যুবককে কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (৪মে) উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক অভিযানে মাদকাসক্ত ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।এলাকায় মাদক সেবন ও পরিবেশ বিনষ্টের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার গোদাগাড়ী থানা পুলিশের সহযোগিতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেট মাদক সেবনের অভিযোগের সত্যতা পান এবং উপস্থিত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন। অপরাধ স্বীকার ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত যুবককে তাৎক্ষণিক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন:​”মাদকের মরণ নেশা সমাজ ও পরিবারকে ধ্বংস করছে। মাদক নির্মূলে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। সামাজিক শান্তি বজায় রাখতে এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এই ধরণের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।”এদিকে সাজা ঘোষণার সঙ্গে সঙ্গে দণ্ডপ্রাপ্ত যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
উপজেলা প্রশাসনের এমন বলিষ্ঠ ও দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা মনে করছেন, ভ্রাম্যমাণ আদালতের এমন নিয়মিত তৎপরতা মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com