বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বাঘায় ২৫ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী রাব্বুল আটক

Reporter Name / ১৩৬
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ন

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল এস্কাফ (ফেন্সিডিল)সহ মো. রাব্বুল হোসেন সোহাগ (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। শনিবার (০৯ মে) ভোর ০৪:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৫ সূত্রে জানা যায়, র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল বাঘা থানাধীন ভানুকর গ্রামস্থ ধৃত আসামির বসতবাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে বাড়ির ভেতরে লাকড়ির নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৫ বোতল এস্কাফ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০২টি সিম কার্ড জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. রাব্বুল হোসেন সোহাগ (২১)। তিনি রাজশাহী জেলার বাঘা থানার মীরগঞ্জ ভানুকর গ্রামের মো. মজিবুর রহমান আকালের ছেলে। র‍্যাব-৫ আরো জানাই, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রাব্বুল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য বিভিন্ন উপায়ে সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন। উদ্ধারকৃত এস্কাফ (ফেনসিডিল) গুলোও তিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। এই ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। জনস্বার্থে এবং অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com