রাজশাহীর গোদাগাড়ীতে শত শত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

গোদাগাড়ী ( রাজশাহী ) উপজেলা সংবাদদাতা:রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রাজশাহী – চাপাইননবাবগঞ্জ মহানগরী সড়কের দু,পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন প্রশাসন।  শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজাবাড়ীহাট, গোপালপুর, সাবদিপুর, রেলগেট, বাইপাস, গোদাগাড়ী ড্যাংপাড়াসহ বিভিন্ন স্থানে  শত শত অবৈধ দোকানপাট, আবাসস্থল গুড়িয়ে দেয়া হয়েছে। ফলে দোকান মালিক, অবৈধ স্থাপনার মালিক রড়, সিমেন্ট, পানির ট্র্যাঙ্ক,  লোহা, সিমেন্টের পিলার, পাইপ, আলমারীসহ বিভিন্ন ধরণের মালামাল নিয়ে দিকবিদিক ছুটাছুটি করতে থেকেন। মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করে।দীর্ঘদিন ধরে সরকারি জায়গা ও সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও গোদাগাড়ী থানা এর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় সড়কের পাশে নির্মিত পাকা, সেমিপাকা,  টিনশেড দোকান, অস্থায়ী ঘর এবং বিভিন্ন অবৈধ দখল উচ্ছেদ করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জায়গা দখলমুক্ত রাখা এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। বিশেষ করে বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 71 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 88 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 143 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 84 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481