তানোর চৌবাড়িয়া পশু হাটের প্রবেশ মুখে জলাদ্ধতায় দুর্ভোগ

স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোর-চৌবাড়িয়া হাটের প্রবেশ মুখের সড়কের রাস্তা ভেঙে সৃষ্টি হওয়া গর্তে পানি জমে থাকায় চরম দূর্ভোগের মধ্যে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছেন বিভিন্ন যানবাহন ও মটরসাইকেল চালকসহ ও পথচারীরা।ওই গর্তে প্রতিনিয়তই মটরসাইকেল চালকসহ পথচারীরা পড়ে যাচ্ছেন। ওই সড়কের ভেঙে যাওয়া স্থান দ্রুত সংস্কার বা ভেঙ্গে যাওয়া স্থানে ইট ও বালি দিয়ে সংস্কারের দাবি জানিয়ে কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ ও সু-দৃষ্টি কামনা করেছেন পথচারী ও যানবাহনের চালকসহ এলাকাবাসী।সরেজমিন শনিবার দুপুরে গিয়ে দেখা গেছে, চৌবাড়িয়া তানোর সড়কের চৌবাড়িয়া হাটের প্রবেশ মুখে তানোর উপজেলা সীমানার রাস্তায় পানি জমে থাকা স্থানে যানবাহন চলাচলের কারনে ধীরে ধীরে ভেঙ্গে বেশ কিছু স্থান জুড়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি বের হওয়ার ব্যবস্থা না থাকায় সৃষ্টি হওয়া ওই গর্তে পানি জমে রয়েছে। ওই ভাঙ্গা রাস্তায় জমে থাকা পানির মধ্যেই চলাচল করছে ট্রাক, ট্রলি, ভুটভুটি, সিএনজি, অটো ভ্যান ও মটরসাইকেল চালকসহ পথচারীরা।যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়া ভেঙে যাওয়া স্থান দিয়ে যানবাহন চলাচলের সময় জমে থাকা পানি ছিটকে পথচারীদের গায়ে পড়ার পাশাপাশি ভেঙ্গে যাওয়া ওই স্থানে মটরসাইকেল চালকরা পড়ে যাচ্ছেন। অপর দিকে বিপরিত থেকে আসা ভারী যানবাহন চলাচলের সময় ভ্যানসহ অটো গাড়ির, সিএনজি ও মটরসাইকেল চালকরা পড়ে পানি ও কাদার মধ্যে পড়ে যাওয়ার পাশাপাশি প্রায় ঘটছে ছোট বড় দূর্ঘটনা। অপর দিকে তানোর চৌবাড়িয়া সড়কের বেল পুকুরিয়া মোড়ের উত্তরের রাস্তার একটি স্থানের দুই ধারের রাস্তায় বড় দু‍‍`টি গর্তের সৃষ্টি হয়েছে।এলাকাবাসীসহ যানবাহন চলাচলকারী চালকসহ পথচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন। সুলতান আহম্মেদ,আব্দুল মান্নানসহ বেশকিছু পথচারীরা বলেন, চৌবাড়িয়া প্রবেশ মুখ, বেল পুকুরিয়া মোড়, লবাতলা ব্রীজের উত্তরের স্থান গুলোতে বড় বড় গর্তের কারনে চলাচলে দুর্ভোগের পাশাপাশি প্রায় ঘটছে দূর্ঘটনা। জরুরী ভিত্তিতে সংস্কার প্রযোজন বলেও জানান তারা।তানোর উপজেলা প্রকৌশলী নুরনাহার বলেন, ভেঙ্গে যাওয়া স্থান গুলোতে জরুরী ভিত্তিতে ইট ও বালি দিয়ে সংস্কারের ব্যবস্থা নেয়া হচ্ছে। দীর্ঘ স্থায়ীত্বের জন্য সংস্কার করতে একটু সময় লাগবে বলেও জানান তিনি।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 70 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 88 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 142 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 84 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 107 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481