বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহীর ফিউচার উম্মাহ স্কুলে শিশুদের ব্যতিক্রমী ‘লাইভ হজ’ প্রশিক্ষণ

Reporter Name / ১১৬
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার,আসগর আলী সাগর :পবিত্র হজের আধ্যাত্মিক আবহে মুখর হয়ে উঠেছিল রাজশাহীর উপশহর নিউমার্কেট এলাকার ফিউচার উম্মাহ ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাস। শুভ্র ইহরামে সজ্জিত কোমলমতি শিশুদের কণ্ঠে ভেসে আসে তালবিয়ার ধ্বনি— “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…”। বিশ্বজুড়ে হজের প্রস্তুতির সময়েই স্কুলটিতে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী ও শিক্ষণীয় ‘হজ সিমুলেশন প্রোগ্রাম’।শিশুদের ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজ সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দিতে স্কুল কর্তৃপক্ষ বিশেষ একটি ব্যবহারিক হজ ম্যাপ ও গাইডলাইন তৈরি করে। পুরো আয়োজনজুড়ে শিশুরা ধাপে ধাপে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতায় সরাসরি অংশ নেয়।প্রশিক্ষণের শুরুতেই শিশুদের জন্য তৈরি করা হয় পাসপোর্ট, ভিসা ও বোর্ডিং পাস সংগ্রহের প্রতীকী কাউন্টার। সেখানে তারা হজযাত্রার প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পর্কে ধারণা লাভ করে। পরে ইমিগ্রেশন সম্পন্ন করে ‘ফিউচার উম্মাহ এয়ারলাইন্স’ নামের একটি ডামি বিমানে আরোহণের মাধ্যমে হজযাত্রার অভিজ্ঞতা নেয় ক্ষুদে শিক্ষার্থীরা। এ সময় তাদের ইহরামের নিয়ম-কানুন ও নিয়ত সম্পর্কেও শিক্ষা দেওয়া হয়।মক্কা শরিফের পরিবেশ ফুটিয়ে তুলতে শ্রেণীকক্ষে নির্মাণ করা হয় কাবা শরিফের একটি দৃষ্টিনন্দন প্রতিকৃতি। শিক্ষকদের তত্ত্বাবধানে শিশুরা সাতবার তাওয়াফ সম্পন্ন করে এবং সমস্বরে তালবিয়া পাঠ করে। এরপর সাফা-মারওয়ার প্রতীকী স্থানে তারা সাঈ পালন করে।হজের ধারাবাহিকতায় শিশুদের মুজদালিফার আদলে তৈরি একটি স্থানে বসিয়ে জামারাতের জন্য কঙ্কর সংগ্রহের নিয়ম শেখানো হয়। পরে শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতীকী প্রতিরোধ ও আত্মশুদ্ধির শিক্ষাও দেওয়া হয়।কুরবানির তাৎপর্য বোঝাতে স্কুল কর্তৃপক্ষ তুলা দিয়ে তৈরি কৃত্রিম ভেড়ার মডেল ব্যবহার করে। শিশুরা আনন্দের সঙ্গে প্রতীকী কুরবানিতে অংশ নেয় এবং ত্যাগের মহিমা সম্পর্কে ধারণা লাভ করে। সবশেষে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয় পুরো আয়োজন।বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শুধু বইভিত্তিক শিক্ষা নয়, বরং শিশুদের ইসলামের মৌলিক বিষয়গুলো ব্যবহারিকভাবে শেখানোই তাদের মূল লক্ষ্য। দ্বীনের প্রতি ভালোবাসা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।ক্ষুদে হাজিদের এই ব্যতিক্রমী ও সুশৃঙ্খল আয়োজন শিক্ষক, অভিভাবক ও উপস্থিত দর্শনার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে স্কুলটির এই উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com