বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মহানগরজুড়ে আরএমপির বিশেষ চেকপোস্ট

Reporter Name / ৯০
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

আইন না মানলেই ব্যবস্থা: আরএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার :-রাজশাহী মহানগরীতে সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং আইন মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের সমন্বয়ে যৌথ চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।অভিযান চলাকালে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের অবৈধ ও কাগজপত্রবিহীন যানবাহন আটক করা হয়। একই সঙ্গে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে অসংখ্য চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিশেষ করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং অন্যান্য ট্রাফিক আইন অমান্যের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।অভিযানের সময় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন। তিনি মাঠ পর্যায়ে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এ সময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট পরিধান করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে রাখতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।পুলিশ কমিশনার নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি এবং আইন মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।আরএমপি সূত্র জানায়, মহানগরীতে সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com