বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে ১ নারীকে পিটিয়ে জখম থানায় লিখিত অভিযোগ

Reporter Name / ১৩৩
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোর উপজেলায় পূর্বশত্রুতার জেরে ইসমত আরা বিবি (৩০) নামে এক নারীকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন নারী ও যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২৭ জুন) ভুক্তভোগী ইসমত আরা বাদী হয়ে তানোর থানায় ৬ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর বাধাইড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইধাড়া গ্রামের বাসিন্দা ইসমত আরা বিবির সঙ্গে একই গ্রামের আবু ওহাব, মাইনুল ইসলাম, তহুরা বেগম, রহিমা বিবি, নার্গিস বিবি ও নয়ন আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার (২৬ জুন) দুপুরে অভিযুক্তরা ইসমত আরার বাড়ির সামনে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করে। হামলায় ইসমত আরার মুখ, হাত, পা, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।ঘটনার পর ভুক্তভোগী ইসমত আরা বিবি অভিযুক্তদের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মাসুদ পারভেজ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com